মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা সোহেল খান

  • হালনাগাদ সময় : ০৯:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। সিনেমাটির আর মাত্র একটি দৃশ্যের শুটিং বাকি ছিল। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত সেই দৃশ্যটি আর করা হয়নি তাঁর।

অভিনয়ের বাইরেও সিনেমা নিয়ে আলাদা স্বপ্ন ছিল অভিনেতা সোহেল খানের। শুধু পর্দায় অভিনয় নয়, সিনেমার বিকাশে নিজের মতো করে অবদান রাখতে চেয়েছিলেন তিনি। এ জন্য সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই গুণী অভিনেতা।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ের পর এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছিলেন সোহেল খান। তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিয়মিত সিনেমা দেখতে পারবেন এবং সংস্কৃতির চর্চা হবে।

অভিনেতার সেই স্বপ্নের কথা এখন নতুন করে মনে পড়ছে সহকর্মীদের। সিনেমার প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন উদ্যোগের কথা ভেবেছিলেন তিনি। তবে জীবদ্দশায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারলেন না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপূর্ণ স্বপ্ন বুকে নিয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা সোহেল খান

হালনাগাদ সময় : ০৯:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬