মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫৯ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কেরালাই নয়, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’

  • হালনাগাদ সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই চলচ্চিত্রটি ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক)’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে।

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে ‘বনলতা সেন’-এর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের অপর সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার নিবিড় মেলবন্ধন থাকায় এই প্রদর্শনীকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

কলকাতায় সিনেমাটির প্রদর্শনী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। কবি যে শহরে দীর্ঘ সময় পার করেছেন, সেই কলকাতার দর্শক ছবিটি কীভাবে গ্রহণ করেন, তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর এটি মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এই সিনেমাটিতে বাপ্পা মজুমদার ও দোলা রহমানের কণ্ঠে দুটি গান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

24 November 2026

১৪ বছরেও পুনর্বাসন হয়নি তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কেরালাই নয়, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’

হালনাগাদ সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬