ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই। বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে অথবা ভারতকে তাকে ফেরত পাঠাতে চাইতে হবে। ঢাকার ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই, কারণ র‍্যাব গত কয়েক মাসে যথেষ্ট উন্নতি করেছে এবং মানবাধিকার রক্ষায় সরকারের শতভাগ চেষ্টা রয়েছে। এছাড়া, ডিজেএফআই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ডিজেএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে এবং জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫