ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আদালতের রায়ে ৯টি আসনের সীমানা সংশোধন করে তফসিলের আগে নতুন গেজেট প্রকাশ করবে ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার আয়োজনের মধ্যে আদালতের রায়ের কারণে নির্বাচনী আসনের সীমানার গেজেট সংশোধন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে (ইসি)। এই ক্ষেত্রে ইসিকে মোট নয়টি আসনের সীমানায় পরিবর্তন এনে নতুনভাবে গেজেট প্রকাশ করতে হবে। বুধবার (১০ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের গেজেট প্রকাশ করেছিল ইসি। ওই গেজেটে বাগেরহাটের আসন সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করা হয় এবং গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করা হয়েছিল। ইসির এই গেজেটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় এবং গত ১০ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট ‘অবৈধ ঘোষণা করে বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশনা দেন।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনসহ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। সেই শুনানি শেষে ১০ ডিসেম্বর সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের আবেদন নাকচ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে সীমানার গেজেট সংশোধন করে এখন আগের মতোই বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসনে ফিরে যেতে হবে ইসিকে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ৩০০ আসনের গেজেট বাতিল করার প্রয়োজন নেই, কেবল বাগেরহাট ও গাজীপুরের মোট নয়টি আসনের সীমানা আদালতের আদেশ অনুযায়ী গেজেটে প্রতিস্থাপন করলেই হবে। তিনি জানান, আদালতের রায়ের কপি হাতে পেলেই তারা কাজ শুরু করবেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিলের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে না জানিয়ে ইসি সচিব বলেন, যেহেতু তারা আদালতের রায় বাস্তবায়ন করবেন, সেহেতু বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই। উল্লেখ্য, আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

আদালতের রায়ে ৯টি আসনের সীমানা সংশোধন করে তফসিলের আগে নতুন গেজেট প্রকাশ করবে ইসি

আপডেট সময় : ১০:২৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫