মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৬ তেলবাহী জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ

  • হালনাগাদ সময় : ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। গত ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতির ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে নৌযান চলাচল প্রায় ৬৫ শতাংশ কম।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার প্রকাশিত তাদের সাপ্তাহিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে হরমুজ প্রণালিতে চারটি এবং পারস্য উপসাগরে দুটি জাহাজ হামলার কবলে পড়েছে। এর মধ্যে দুটি জাহাজকে জরুরি সহায়তা নিতে হয়েছে। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।

গত ১৭ নভেম্বর ওমানের খাসাব শহরের উত্তরে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে চালানো হামলায় জাহাজটির একজন ক্রু নিখোঁজ ও ১১ জন আহত হয়েছেন। হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলে ক্রুদের সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটিকে টেনে বন্দরে নেওয়া হয়। তবে হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি ইউকেএমটিও।

ইউকেএমটিওর পরিসংখ্যানে দেখা যায়, গত সাত দিনে হরমুজ প্রণালি দিয়ে ১১৫টি জাহাজ বাইরে গেছে এবং ১৪৮টি জাহাজ প্রবেশ করেছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল যথাক্রমে ১৩৯ ও ১৬৯টি। বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রধান পথ হওয়ায় এই নিরাপত্তাহীনতা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) এই অঞ্চলে নতুন করে হামলার ঝুঁকিকে অত্যন্ত গুরুতর হিসেবে চিহ্নিত করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-সাভারে ৬০টির বেশি কারখানা বন্ধ: অস্থিরতায় বাড়ছে বাংলাদেশের ‘কান্ট্রি রিস্ক ফ্যাক্টর’

21 November 2026

অতীতের ভুল শুধরে সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৬ তেলবাহী জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ

হালনাগাদ সময় : ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬