মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৬ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হামের টিকা সংকট: দায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু

  • হালনাগাদ সময় : ০৭:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা এবং জরুরি টিকা আমদানিতে প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দায়ীদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। অনুসন্ধান বলছে, ২০২৪ সালের শেষ বা ২০২৫ সালের শুরুতে যে জাতীয় টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তা তৎকালীন সরকার পরিচালনা করেনি এবং কোনো মজুতও রাখা হয়নি।

প্রতিমন্ত্রী জানান, সরকার জরুরি ভিত্তিতে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকার আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া হৃদরোগের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্য, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি ‘অ্যাক্রস-বিডি’ গবেষণা প্রকল্প শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হামের টিকা সংকট: দায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু

হালনাগাদ সময় : ০৭:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬