মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনে মাত্র ৪ মিনিটের ব্যায়ামেই কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

  • হালনাগাদ সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্যস্ত কর্মজীবনে নিয়মিত শরীরচর্চার জন্য পর্যাপ্ত সময় বের করা অনেকের কাছেই চ্যালেঞ্জিং। তবে নতুন একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ব্যায়াম না করেও দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প শারীরিক কার্যকলাপের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

গবেষণায় বলা হয়েছে, দিনে মোট চার মিনিটের সংক্ষিপ্ত ও জোরালো ব্যায়াম রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের কাছে এ ধরনের স্বল্পস্থায়ী ব্যায়াম ‘এক্সারসাইজ স্ন্যাকস’ নামে পরিচিত।

‘ডায়াবেটোলজিয়া’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে করা সংক্ষিপ্ত ব্যায়ামের প্রভাব পরীক্ষা করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতিদিন এক মিনিট করে চারবার শারীরিক কার্যকলাপ করতে বলা হয়। ফলাফলে দেখা যায়, এই সংক্ষিপ্ত ব্যায়াম খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কমাতে এবং দৈনন্দিন গ্লুকোজ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, শারীরিক কার্যকলাপের জন্য একটানা দীর্ঘ সময় ব্যয় করা সম্ভব না হলেও ছোট ছোট ব্যায়ামের মাধ্যমে উপকার পাওয়া সম্ভব। ব্যায়ামের সময় শরীরের পেশি সক্রিয় হয়ে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে, যা ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায়। দ্রুত সিঁড়ি দিয়ে ওঠানামা, মার্চিং বা পুশ-আপের মতো ‘এক্সারসাইজ স্ন্যাকস’ যারা দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন, তাদের জন্য একটি আদর্শ অভ্যাস হতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনে মাত্র ৪ মিনিটের ব্যায়ামেই কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

হালনাগাদ সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬