মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৪ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছান। স্টেডিয়ামে প্রবেশ করেই তিনি গ্যালারির চারপাশে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদদের কাছাকাছি চলে যান।

প্রিয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদন ও শুভেচ্ছা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ও শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত আর সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের পরশে পুরো স্টেডিয়াম জুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শিশু বলাৎকার ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ

05 November 2026

ট্যাসোগ্রাফি: কফির তলানিতে কি সত্যিই ভাগ্য লুকিয়ে থাকে?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬