মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০১ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

  • হালনাগাদ সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা-দক্ষিণ অঞ্চলের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা শুরু হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণিত বিভাগের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব, অধ্যাপক ড. মো. গোলাম মুর্তজা তালুকদার এবং প্রভাষক শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীসহ মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা নিয়ে গঠিত ঢাকা-দক্ষিণ অঞ্চলের এ পর্বে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টিরও বেশি বিভাগের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ১৫০টির বেশি আবেদন জমা পড়েছে।

গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

প্রতিযোগিতা শেষে এ অঞ্চল থেকে সেরা ১০ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের মূল পর্বের জন্য মনোনীত করা হবে। পরবর্তীতে তাদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীরা আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বিরল সুযোগ পাবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এমন আয়োজন ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দ-উদ্দীপনা। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গণিতপ্রেমী শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিনিময়, গণিত চর্চা ও উদ্ভাবনী ভাবনার সোপান তৈরি হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

হালনাগাদ সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬