ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. Shahadat Hossain এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি জানান, চসিক এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী বিটিআই পদ্ধতি প্রয়োগসহ বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব।

























