সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের নিয়মিত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা এবং জরুরি টিকা আমদানিতে প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দায়ীদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। অনুসন্ধান বলছে, ২০২৪ সালের শেষ বা ২০২৫ সালের শুরুতে যে জাতীয় টিকাদান ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, তা তৎকালীন সরকার পরিচালনা করেনি এবং কোনো মজুতও রাখা হয়নি।
প্রতিমন্ত্রী জানান, সরকার জরুরি ভিত্তিতে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে টিকার আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া হৃদরোগের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্য, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি ‘অ্যাক্রস-বিডি’ গবেষণা প্রকল্প শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

























