মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৩ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূজপুরের বিপুল

  • হালনাগাদ সময় : ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে অক্টোবর মাসের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পেশাগত দক্ষতা, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তারের সাফল্য বিবেচনা করে ভূজপুর থানার ওসিকে এ স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে সাফল্য অর্জনকারী অন্যান্য পুলিশ সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিপুল চন্দ্র দে জানান, এই অর্জন তাঁর একার নয়; থানায় কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টারই ফল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অপরাধ দমনে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূজপুরের বিপুল

হালনাগাদ সময় : ০৬:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬