মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৫ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শিক্ষাখাতে সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: শিক্ষামন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিক্ষাখাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডেমরায় শামসুল হক খান স্কুল প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তা আরও শক্তিশালী করেছেন। তার চীন সফর দুই দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং বলেন, এই স্মার্ট ক্লাসরুম উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। অনুষ্ঠানে আধুনিক স্মার্ট ক্লাসরুম, ডেস্কটপ কম্পিউটার এবং বিভিন্ন শিক্ষা উপকরণসহ মোট ২৮টি ক্যাটাগরির সরঞ্জাম বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিক্ষাখাতে সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: শিক্ষামন্ত্রী

হালনাগাদ সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬