মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৮ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

  • হালনাগাদ সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের লক্ষণ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩২৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট উপসর্গযুক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে। অন্যদিকে একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৯ জন এবং এ পর্যন্ত নিশ্চিত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ২১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দুই লাখ নয় হাজার ৮স্যাটান্ন চারজন, যার মধ্যে এক লাখ ৯৯ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৭ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামের কারণে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

হালনাগাদ সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬