মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৩ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কদমতলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

  • হালনাগাদ সময় : ০২:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীর পোস্তগোলা এলাকায় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় নিহত দুই চালক সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তাদের চাপা দিয়ে ফুটপাতে উঠে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনও মারা যান। আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কদমতলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

হালনাগাদ সময় : ০২:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬