মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

  • হালনাগাদ সময় : ০২:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের নতুন করে বিক্ষোভের মুখে পড়েছে পোশাক খাত। বৃহস্পতিবার সকালে কারখানায় হাজিরা দিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং অন্যান্য কারখানার শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

হালনাগাদ সময় : ০২:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬