মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৯ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

  • হালনাগাদ সময় : ০২:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। এই সমঝোতার আওতায় পরিবহন, শিল্প, লজিস্টিকস, শক্তি ও পরিবেশসহ বিভিন্ন অবকাঠামোগত খাতে চীনা বিনিয়োগ ও কারিগরি সহায়তার পরিধি সম্প্রসারিত হবে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। এর আগে সকালে মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী বন্দর সম্প্রসারণ ও দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

হালনাগাদ সময় : ০২:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬