মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে বড় বিনিয়োগ সরকারের, লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট

  • হালনাগাদ সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও বিদ্যুৎ উৎপাদনে ক্রমবর্ধমান ব্যয়ের চাপ সামলাতে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। আগামী বছরের গ্রীষ্ম মৌসুমের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, গত আট মাসে বিদ্যুৎ সরবরাহে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি গুনতে হয়েছে। এই বিশাল আর্থিক চাপ কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরও জানান, বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এই উদ্যোগ বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে বড় বিনিয়োগ সরকারের, লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট

হালনাগাদ সময় : ০৩:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬