মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৪ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আবারও বাড়ল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম

  • হালনাগাদ সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ দশমিক ৭১ টাকা থেকে বাড়িয়ে ১৮৯ দশমিক ০৩ টাকা করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ১ ডলার ১৮ সেন্ট থেকে কিছুটা কমিয়ে ১ ডলার ১৬ সেন্ট নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার নতুন দর নির্ধারণের আদেশ প্রকাশ করে বিইআরসি। আদেশে বলা হয়, ঘোষিত নতুন এই দর ওই দিন রাত ১২টার পর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, টানা চার মাস ধরে বেড়েই চলেছে জেট ফুয়েলের দাম। গত জুলাইয়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ছিল ১৩০ দশমিক ৯৯ টাকা, যা সেপ্টেম্বরে বাড়িয়ে ১৬৫ দশমিক ৬৫ টাকা এবং অক্টোবরে ১৮২ দশমিক ৭১ টাকায় নির্ধারণ করা হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো প্রতি মাসে জেট ফুয়েলের দর ঘোষণার নিয়ম চালু করে বিইআরসি। সে সময় জানানো হয়, আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই নতুন দাম নির্ধারণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আবারও বাড়ল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম

হালনাগাদ সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬