মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪০ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যাত্রীসেবার মানোন্নয়নে ইউএস-বাংলার ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা

  • হালনাগাদ সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

উড়োজাহাজের বহর সম্প্রসারণ এবং গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে এই উদ্দেশ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের এলসি খোলা হয়েছে।

বর্তমানে এয়ারলাইন্সটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি বর্তমানে ১০টি দেশের ১৪টি গন্তব্যের বাইরে আরও ১৬টি নতুন আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টের আধুনিকায়নে ইউএস-বাংলা বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে তাদের ব্যবস্থাপনায় ৫৯০টি ইকুইপমেন্ট থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে আরও ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে পুশব্যাক ট্রাক্টর, ব্যাগেজ লোডার, প্যাসেঞ্জার বোর্ডিং স্টেয়ারস এবং ক্যাটারিং ট্রাকের মতো অত্যাধুনিক সরঞ্জাম।

পরিবেশবান্ধব এভিয়েশন ব্যবস্থার প্রসারে সরকারের ইলেকট্রিক ভেহিকেল পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার পরিকল্পনা নিয়েছে এয়ারলাইন্সটি। চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার মাধ্যমে ফ্লাইট পরিচালনার সময়ানুবর্তিতা নিশ্চিত করাই এই বিনিয়োগের মূল লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যাত্রীসেবার মানোন্নয়নে ইউএস-বাংলার ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা

হালনাগাদ সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬