মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৩৬ অপরাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ডেঙ্গু ও হামে এক দিনে পাঁচজনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রাণহানির ঘটনাও। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশু রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে সীতাকুণ্ড উপজেলার আড়াই বছর বয়সী এক শিশু রয়েছে। বাকি দুজন নারী, যাদের একজনের বয়স ৪২ এবং অন্যজনের ৫১ বছর। তাঁরা সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর চট্টগ্রাম জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জনে।

অন্যদিকে হামের পরিস্থিতিও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার মাস ও সাড়ে পাঁচ বছর বয়সী দুই শিশু মারা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আকাশছোঁয়া খরচ ও চড়া ট্যাক্সের জাঁতাকল: জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের বাস্তবতা

05 November 2026

প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে ডেঙ্গু ও হামে এক দিনে পাঁচজনের মৃত্যু

হালনাগাদ সময় : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬