মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজা ষোড়শ লুইয়ের আমলের রহস্যময় নৌ-অভিযান: নতুন তথ্য দিল বিজ্ঞানীর বিরল চিঠি

  • হালনাগাদ সময় : ১১:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

১৭৯৩ সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুইকে যখন গিলোটিনে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নেওয়া হচ্ছিল, তখন মৃত্যুর পূর্বমুহূর্তে তিনি জানতে চেয়েছিলেন নিখোঁজ ফরাসি নৌ-অভিযাত্রী লা পেরুজের কোনো সংবাদ পাওয়া গেছে কি না। তিন বছর আগে সমুদ্রযাত্রায় হারিয়ে যাওয়া সেই অভিযানের পরিণতি সম্পর্কে রাজা জেনে যেতে পারেননি। তবে দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় পর সেই রহস্যময় অভিযানের নানা অজানা তথ্য প্রকাশ্যে এনেছে কিছু বিরল চিঠি।

চিঠিগুলো লিখেছিলেন লা পেরুজের নেতৃত্বাধীন ঐতিহাসিক ওই অভিযানের অন্যতম সদস্য ও ফরাসি বিজ্ঞানী জ্যঁ-আন্দ্রে মঙ্গেজ। ১৭৮৮ সালে জাহাজ থেকে লেখা এসব চিঠিতে অভিযানের অভিজ্ঞতার পাশাপাশি নিজ দেশের এক অভিজাত পরিবারের নারীর প্রতি তাঁর গভীর আবেগ ও অনুশোচনার কথা উঠে এসেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান দাগ-এর আয়োজনে হোটেল দ্রু-তে চিঠিগুলো নিলামে উঠবে।

১৭৮৫ সালে ফ্রান্সের ব্রেস্ত বন্দর থেকে লা পেরুজের নেতৃত্বে ‘লা বুসোল’ ও ‘লাস্ত্রোলাব’ নামের দুটি জাহাজে করে মোট ২২৫ জন নাবিক ও বিজ্ঞানী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন বাণিজ্যপথ অনুসন্ধানে যাত্রা করেন। প্রায় তিন বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে ১৭৮৮ সালের মার্চে অস্ট্রেলিয়ার বোটানি বে ছেড়ে যাওয়ার পর জাহাজ দুটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ধারণা করা হয়, সলোমন দ্বীপপুঞ্জের কাছে প্রবালপ্রাচীরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজ দুটি সলিলসমাধি বরণ করেছিল। নতুন উন্মোচিত চিঠিপত্রে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পাশাপাশি এক দুঃসাহসিক অভিযাত্রীর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ফুটে ওঠায় বিষয়টি নতুন করে ইতিহাসবিদদের নজর কেড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজা ষোড়শ লুইয়ের আমলের রহস্যময় নৌ-অভিযান: নতুন তথ্য দিল বিজ্ঞানীর বিরল চিঠি

হালনাগাদ সময় : ১১:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬