মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১২ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘চলো দিল্লি’ কর্মসূচি ঘিরে উত্তাল ভারত, বিজেপি-কংগ্রেস মুখোমুখি

  • হালনাগাদ সময় : ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ‘চলো দিল্লি’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিল্লির মিন্টো রোড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক রামলীলা ময়দানে গিয়ে বিশাল সমাবেশে রূপ নেয়। সেখানে আরজেডি নেতা তেজস্বী যাদবসহ বিরোধী শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে বিরোধী কর্মসূচির তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সাবেক সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে অরাজকতা সৃষ্টির চক্রান্ত বলে দাবি করেন। পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে একই দিনে রাজপথে পাল্টা কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন বিজেপি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘চলো দিল্লি’ কর্মসূচি ঘিরে উত্তাল ভারত, বিজেপি-কংগ্রেস মুখোমুখি

হালনাগাদ সময় : ০৫:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬