মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৭ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক ৬ স্বর্ণের ডিম

  • হালনাগাদ সময় : ০৩:৪৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আবুধাবি থেকে বাংলাদেশে আনা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ছয়টি স্বর্ণের ডিম আবারও বিদেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টাকালে কাস্টমস গোয়েন্দারা আটক করেছে। আটককৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানায়, চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে প্রথমে তিনটি এবং পরবর্তীতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। একই ঘটনায় মোহাম্মদ মিনহাজ নামের এক যাত্রীকে অফলোড করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বর্ণের ডিমগুলো আগেই প্রবাস থেকে দেশে আনা হলেও কাঙ্ক্ষিত মূল্য না মেলায় চক্রটি পুনরায় তা আবুধাবিতে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা। এই পাচার চক্রের পেছনে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক ৬ স্বর্ণের ডিম

হালনাগাদ সময় : ০৩:৪৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬