মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৮ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যেকোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত: বিপ্লবী গার্ডের কমান্ডার

  • হালনাগাদ সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র যেকোনো সময় আকস্মিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বিপ্লবী গার্ডের রাজনীতিবিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালনরত ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেন, তাদের আশঙ্কা অনুযায়ী ওয়াশিংটন যেকোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে তিনি জানান, শত্রুপক্ষ যে পরিকল্পনাই করুক না কেন, তাদের সেনাবাহিনী পূর্ণ সতর্কাবস্থায় রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এবার ইরান কোনো আকস্মিক হামলায় হতচকিত হবে না; বরং আগে থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং যেকোনো আঘাতের তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত হানার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা তেহরানের রয়েছে বলেও তিনি সতর্ক করেন।

শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জাভানি বলেন, আকাশপথে হামলা চালিয়ে কিংবা সীমান্ত অতিক্রম করে কোনো অঞ্চলে প্রবেশের দুঃসাহস দেখালে তা শত্রুদের জন্য ‘হত্যার ময়দান’ হয়ে উঠবে।

এর আগে মার্কিন গণমাধ্যম এমএসনাউ এক প্রতিবেদনে দাবি করে, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে সংক্ষিপ্ত কিন্তু তীব্র মাত্রার নতুন সামরিক অভিযান পরিচালনা করা হতে পারে। এ বিষয়ে তেহরানের সুস্পষ্ট বার্তা—এবার যুদ্ধ শুরু হলে তার সমাপ্তি যুক্তরাষ্ট্রের ইচ্ছায় হবে না, বরং ইরানই যুদ্ধের পরিসমাপ্তি নির্ধারণ করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যেকোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত: বিপ্লবী গার্ডের কমান্ডার

হালনাগাদ সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬