মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২১ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মুক্তির আগেই আলোচনায় ‘রামায়ণ’: আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, দেশে প্রশংসার জোয়ার

  • হালনাগাদ সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিশাল বাজেট, তারকাখচিত কাস্টিং ও চোখধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে মুক্তির আগেই আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। তবে লস অ্যাঞ্জেলেসে বিশেষ প্রিমিয়ারের পর সিনেমাটি নিয়ে চলচ্চিত্র সমালোচকদের মাঝে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। কারও মতে এটি অনন্য এক মাস্টারপিস, আবার আন্তর্জাতিক সমালোচকদের একাংশ এটিকে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ হলেও মাঝারি মানের চলচ্চিত্র বলে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। খ্যাতনামা রিভিউ সাইট ‘ইন্ডিওয়্যার’ সিনেমাটিকে ‘বি’ গ্রেডে তালিকাভুক্ত করেছে। এছাড়া ‘এনওয়াইসি মুভি গুরু’ একে অতিরিক্ত দীর্ঘ ও আবেগহীন আখ্যা দিয়ে অতি-জাঁকজমকপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, সুবিশাল এই মহাকাব্য তিন ঘণ্টার চলচ্চিত্রে না এনে দীর্ঘ সিরিজ আকারে তৈরি করলে চরিত্রগুলো আরও গভীরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হতো।

তবে ভারতীয় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে বিপুল প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। বিশিষ্ট বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটিকে পূর্ণ ৫ তারকা দিয়ে ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। তিনি রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও রবি দুবের অভিনয়ের পাশাপাশি এ আর রহমান ও হ্যান্স জিমারের আবহসংগীতের ভূয়সী প্রশংসা করেছেন।

দুই পর্ব মিলিয়ে প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত এই মেগা প্রজেক্টের প্রথম কিস্তি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সোলার এক্সপোতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ মাউশির

02 November 2026

সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট দিলে মাদরাসা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মুক্তির আগেই আলোচনায় ‘রামায়ণ’: আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া, দেশে প্রশংসার জোয়ার

হালনাগাদ সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬