মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৫ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী সেজে মাঠে ছাত্রলীগ-আওয়ামী লীগ: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ১২:০০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, আন্দোলনরত পোশাকশ্রমিকদের রূপ ধরে মাঠে নেমে এসেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। মিরপুরে তথাকথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনে শুরু থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি। মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা।

পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে রাশেদ খাঁন লেখেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে, তার একটি উদাহরণ সারজিসের এই পোস্ট। এভাবে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পরাজিত আওয়ামী শক্তিকে ইন্ধন জোগাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী সেজে মাঠে ছাত্রলীগ-আওয়ামী লীগ: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ১২:০০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬