পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও শিল্প খাতের পরিবেশ পর্যালোচনার জন্য সরকারপ্রধান তাঁর কার্যালয়ে শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে এ আলোচনায় বসেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী শাহী আলম ও প্রতিমন্ত্রী শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্প এলাকায় অসন্তোষ ও সহিংসতার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই সরকার শীর্ষ পর্যায়ে এই জরুরি সভার আয়োজন করেছে।
























