মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৪ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চিকিৎসক বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য না দেওয়ায় তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

  • হালনাগাদ সময় : ১২:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় ঢাকার তৎকালীন তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১৩তম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির হননি। ফলে আদালত আগামী ১২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন এবং একই দিনে তৎকালীন তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাকে আদালতে উপস্থিতি নিশ্চিত করতে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত তিন তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলেন আতিকুল ইসলাম, মেহেদী হাসান ও মইনুল ইসলাম। তাঁরা ঢাকার সিএমএম আদালতে দায়িত্ব পালনকালে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন। আর অপর পরোয়ানাভুক্ত কর্মকর্তা হলেন মিরপুর জোনাল টিমের তৎকালীন ইনস্পেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। মামলাটির ২৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ মার্চ ভোরে মিরপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। ঘটনার দিনই তাঁর স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চিকিৎসক বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য না দেওয়ায় তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

হালনাগাদ সময় : ১২:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬