মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৪ পূর্বাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য: স্বীকারোক্তির পর কারাগারে আবু বকর

  • হালনাগাদ সময় : ১১:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ দিয়ে হামলার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরকালে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন। উক্ত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হলে, কমেন্ট বক্সে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামক আইডি থেকে একটি স্নাইপারের অভাব ছিল বলে মন্তব্য করা হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাজশাহীর পবা থেকে আবু বকরকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত তাকে আদালতে স্বীকারোক্তি লিপিবদ্ধ শেষে কারাগারে পাঠান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে দুই ভাইয়ের জমি বিরোধ: উঠানে বাঁশের বেড়ায় চরম দুর্ভোগে পরিবার

01 November 2026

ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্য: স্বীকারোক্তির পর কারাগারে আবু বকর

হালনাগাদ সময় : ১১:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬