ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ২০০৩ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনে (আনকাক) স্বাক্ষরকারী ১৯১টি দেশসহ বাংলাদেশেও দিবসটি একযোগে উদযাপিত হচ্ছে।

এবারের দিবসের প্রতিপাদ্য হলো— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’।

২৩তম এই দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামূল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে দিবসটি উদযাপিত হচ্ছে। এছাড়া দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিওতেও দুর্নীতিবিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুদকের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। সংস্থাটি আজ ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে।

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। তবে সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’

আপডেট সময় : ০৯:৩১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫