ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কারস্টেনকে পরামর্শক নিয়োগ নামিবিয়ার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে নামিবিয়া। সেই লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ও বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

১০১ টেস্টে ৭ হাজার ২৮৯ রান ও ১৮৫ ওয়ানডেতে ৬ হাজার ৭৯৮ রান করা কারস্টেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। কোচিং করিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও সর্বশেষ পাকিস্তান দলেও। আইপিএলের অভিজ্ঞতাও কম নয়। ২০২২ সালে গুজরাট টাইটানসের অভিষেক মৌসুমের শিরোপাজয়ী সাপোর্ট স্টাফের অংশ ছিলেন তিনি।

পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের সময়ে কারস্টেন নামিবিয়া দলের প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কারস্টেনকে পরামর্শক নিয়োগ নামিবিয়ার

আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫