ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি/বাংলা ট্রিবিউন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই আলোচনা শুরু হয়।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার ভিত্তিতে তৈরি বিভিন্ন সুপারিশও ইসির আলোচনায় স্থান পাবে।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

জামায়াত নেতা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বৈঠকের আগে বলেন, “সামনে নির্বাচন আসছে। এই বৈঠকে সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে আমরা এ বিষয়ে ব্রিফিং করব।”

উল্লেখ্য, আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এর আগে, জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

সংসদ নির্বাচনের দিন গণভোট করার প্রস্তাব যেমন রয়েছে, তেমনি জাতীয় নির্বাচনের আগেই গণভোটের প্রস্তাবও এসেছে। তবে কবে এই গণভোট হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এছাড়াও, চলতি মাসেই নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার কথা রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসেই ৯ বার কাঁপল বাংলাদেশ: ঘন ঘন ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ, প্রস্তুতিতে জোরের তাগিদ

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫