ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

সিএমপির ১৫ থানার ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানার মধ্যে ১৫টির ওসি পদে একসঙ্গে রদবদল করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন কোনও ওসি পদায়ন করা হয়নি। এ ছাড়া চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি ও পদায়ন করা হয়। 

বদলির আদেশ অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায়, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ থানায়, খুলশী থানার ওসি শাহীনূর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়, হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়াও আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় এবং চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবি পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আশঙ্কা: বিপৎসীমা ছাড়াতে পারে তিন নদীর পানি

সিএমপির ১৫ থানার ওসি পদে রদবদল

আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫