ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে এলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়েছেন কর্মরত চিকিৎসক।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মহাপরিচালক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় ক্যাজুয়াল ওটিতে ঢুকে পড়েন। এ সময় ওটির ভেতরের পরিবেশ নিয়ে বিরূপ মন্তব্য করায় এর প্রতিবাদ করেন ক্যাজুয়াল ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মন।
এ সময় মহাপরিচালকের সঙ্গে দীর্ঘ সময় বাগবিতণ্ডায় জড়ান তিনি। ক্ষুব্ধ হয়ে মহাপরিচালক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসকে বলেন, এভাবে আপনি হাসপাতালের প্রশাসন চালান। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এই ঘটনায় হাসপাতালজুড়ে তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 























