ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হিরো আলমকে হত্যাচেষ্টা: আত্মসমর্পণের পর জামিন পেলেন ম্যাক্স অভি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকার আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ম্যাক্স অভি। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হাসান।

তিনি বলেন, ‘গতকাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন আবেদন করেছেন। জামিন পেলে পলাতক হবেন না।’

পরে আদালত তার জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।

গতকাল আদালতে হাজির না হওয়ায় অভি এবং সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে পরোয়ানা জারি করা হয়। হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এ মামলা করেন হিরো আলম।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মূল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয় ব্যক্তি তিনটি বাইকে এসে তার পথ আটকান। এরপর পাশের কাশবনে নিয়ে মারধর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সমস্যা সমাধানে সরকার ও বিরোধীদল মিলে ১০ সদস্যের কমিটি গঠন

হিরো আলমকে হত্যাচেষ্টা: আত্মসমর্পণের পর জামিন পেলেন ম্যাক্স অভি

আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫