ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ডিএমপির ১৪ ডিসির রদবদল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ওসির পর রদবদল করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগেরসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক কার্যালয় আদেশে তাদের রদবদলের বিষয়টি জানানো হয়েছে।

এরমধ্যে একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আদেশে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির পিএমও পশ্চিম বিভাগে, ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে ডিসি উত্তরা বিভাগে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগে এবং ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে একই ইউনিটের দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এদিকে একই আদেশে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা মিরপুর বিভাগে, ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগে ও ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলমকে গুলশান বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ডিবির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ আমীর খসরুকে ডিএমপির সদর দফতর ও প্রশাসনে, ডিএমপির পিওএম পশ্চিম বিভাগের ডিসি ছানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে, ওয়ারী বিভাগের ডিসি হারুন অর রশিদকে মতিঝিল বিভাগে এবং লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামিকে ওয়ারী বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএমপির ১৪ ডিসির রদবদল

আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫