ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে পৃথক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর মধ্যে প্রথম বৈঠকে বিদায়ী হাইকমিশনের সঙ্গে ছিলেন কমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট। এতে বাংলাদেশের বিরাজমান বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় জামায়াত আমিরের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়। 

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খানজামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান

অপরদিকে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান।

এ সময় জামায়াত আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনা ও বাংলাদেশে তার ভূমিকার প্রশংসা করেন। 

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫