ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

বিপিএল নিলাম নিয়ে লিটন বললেন, ‘এটা তো আমার নিয়ন্ত্রণে নেই’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিপিএল নিলামে ‘এ’ ক্যাটাগরি থেকে ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্সের কাছে বিক্রি হয়েছেন লিটন দাস। অধিনায়ক হওয়ার পরও তার চেয়ে বেশি মূল্যে একই ক্যাটাগরি থেকে  ১ কোটি ১০ লাখ টাকায় সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওপেনার নাঈম শেখ। আয়ারল্যান্ডের বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হওয়ার পর নিলামের টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন যায় লিটন দাসের কাছে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ব্যাপারটা সম্পূর্ণই তার নিয়ন্ত্রণের বাইরে। এমনকি বিষয়টিকে তিনি ঈশ্বরের সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেছেন।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন নিজের প্রতিক্রিয়া জানান, ‘নিলামটা ঠিকমতো দেখিনি, ব্যস্ত ছিলাম। সম্ভব হলে পরে সময় নিয়ে দেখবো।’

নিলামে নিজের কম মূল্য নিয়ে লিটন বলেছেন, ‘দেখুন, এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। যেগুলো আমার নিয়ন্ত্রণে আছে, সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। আমি ঈশ্বরে বিশ্বাস করি। তিনি যদি কখনও মনে করেন আমাকে আরও বেশি টাকা দেবেন, তিনিই পথ করে দেবেন। এবার তিনি মনে করেছেন ৭০ লাখই যথেষ্ট।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

বিপিএল নিলাম নিয়ে লিটন বললেন, ‘এটা তো আমার নিয়ন্ত্রণে নেই’

আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫