ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নকআউটের দৌড়ে টিকে থাকার লড়াই: মুখোমুখি বেলজিয়াম ও ইরান

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের সমীকরণ এখন বেশ রোমাঞ্চকর। প্রথম ম্যাচ শেষে গ্রুপের চারটি দলেরই পয়েন্ট সমান হওয়ায় নকআউট পর্বের টিকিট পেতে মরিয়া সবাই। এমন পরিস্থিতিতে আজ রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হচ্ছে শক্তিশালী বেলজিয়াম ও লড়াকু ইরান। এই ম্যাচে যারা জয় পাবে, তারা শেষ ১৬-র পথে অনেকটা এগিয়ে যাবে; অন্যদিকে পরাজয় মানেই বিদায়ের ঘণ্টা বেজে ওঠা।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করলেও প্রথম ম্যাচে নামের প্রতি বিচার করতে পারেনি বেলজিয়াম। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। ফিফা র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা দলটি বাছাই পর্বে দুর্দান্ত খেললেও মূল পর্বে এসে কিছুটা ছন্দহীন। আজকের ম্যাচে রোমেলু লুকাকু ও ট্রোসার্ডদের ওপর বাড়তি চাপ থাকবে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেওয়ার।

অন্যদিকে, মাঠের বাইরের নানা প্রতিকূলতা জয় করে আসা ইরান প্রথম ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। যদিও পরিসংখ্যান ইরানের পক্ষে নেই—বিশ্বকাপের ১৯ ম্যাচে তাদের জয় মাত্র তিনটি। তবে মেহেদি তারেমি ও রামিন রেজাইয়ানের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর ভর করে অঘটন ঘটাতে প্রস্তুত তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরে ২২০ মিলিয়ন ঘনফুট কমেছে গ্যাস উৎপাদন, বাড়ছে সংকটের শঙ্কা

নকআউটের দৌড়ে টিকে থাকার লড়াই: মুখোমুখি বেলজিয়াম ও ইরান

আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬