ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

৫ দফা দাবিতে ঢাকা ডিসির কাছে ৭ দলের স্মারকলিপি প্রদান

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সংসদ নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রবর্তনসহ পাঁচ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সাতটি দল।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, সংসদ নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। খেলাফত মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী উল্লেখ করেছেন যে, দাবিগুলো আদায়ের লক্ষ্যে আগামীতে দুই দিনের কর্মসূচি নেওয়া হবে।

স্মারকলিপি প্রদান কর্মসূচিটি ঢাকাসহ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস সরকারের বিদায়: স্বস্তিতে দিল্লি, নতুন সমীকরণের প্রত্যাশা

৫ দফা দাবিতে ঢাকা ডিসির কাছে ৭ দলের স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫