ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার যুক্তিতর্ক সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করার সময় সংশ্লিষ্ট ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তবে, সাইবার হামলার পরই পেজটি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন বর্তমানে চলমান রয়েছে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।

এরপর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন পক্ষ যুক্তিতর্ক খণ্ডন করবে।

আদালত সূত্র অনুযায়ী, এই যুক্তিতর্ক আগামী কয়েক কার্যদিবস ধরে চলবে। এর পরই মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে অনুমোদনহীন এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: দগ্ধ ১৫, পুড়লো অর্ধশতাধিক ঘর ও ১৫ গাড়ি

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার যুক্তিতর্ক সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

আপডেট সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫