মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

১৬ বছর পর অধ্যক্ষ আসাদুজ্জামানের নেতৃত্বে খুলল কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ১৬ বছর পর অবশেষে তালা ভেঙে কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে প্রবেশ করেছেন অধ্যক্ষ আসাদুজ্জামান টুলু। আদালতের রায় পাওয়ার পর বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এ সময় কলেজের অফিস রুমের দুটি তালা ও একটি শ্রেণিকক্ষের তালা ভেঙে অধ্যক্ষ আসাদুজ্জামান টুলু কলেজে প্রবেশ করেন।

২০০৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকেই অধ্যক্ষের পদ নিয়ে দুই সহোদর কামরুজ্জামান ও আসাদুজ্জামান টুলুর মধ্যে বিরোধ শুরু হয়, যা মামলা-মোকদ্দমায় গড়ায়। দীর্ঘদিনের এই বিরোধ ও আইনি জটিলতার কারণে কলেজটির কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

অধ্যক্ষ আসাদুজ্জামান টুলুর দাবি, কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বড় ভাই কামরুজ্জামান জাল সনদ ব্যবহার করে অধ্যক্ষের পদ দাবি করেছিলেন, যা পরবর্তীতে প্রমাণিত হওয়ায় তার বড় ভাই জেল ও জরিমানাও ভোগ করেছেন বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি আদালতের রায় পেয়েছেন এবং স্থানীয়দের অনুরোধে কলেজটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন।

কলেজটির ভূমিদাতা পরিবারের সদস্য শরীফ মো. মাসুদ পারভেজ জানান, তার দাদা আব্দুল হাকিম শরীফ কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। বর্তমানে সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় চললেও রাজনৈতিক বিরোধ ও দুই ভাইয়ের অধ্যক্ষ পদ নিয়ে মামলা-মোকদ্দমার কারণে কলেজটির কার্যক্রম বন্ধ ছিল। ছোট ভাই আসাদুজ্জামান আদালতের রায় পেয়েছেন জানতে পেরে কলেজটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসের স্বস্তি? পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমলেও আগুন জ্বলছে নিত্যপণ্যের বাজারে

১৬ বছর পর অধ্যক্ষ আসাদুজ্জামানের নেতৃত্বে খুলল কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

আপডেট সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬