রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখলে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে রাশিয়াও ইউরোপের জাহাজ জব্দ করার পথে হাঁটবে। সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞার অজুহাতে রাশিয়ার বেশ কিছু তেলবাহী জাহাজ আটকে দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
পুতিন ইউরোপীয় দেশগুলোর এই কর্মকাণ্ডকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি রাশিয়ার নৌবাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং পাল্টা ব্যবস্থা নিতে সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন। প্রশান্ত মহাসাগরে রুশ নৌবাহিনীর একটি মহড়া চলাকালে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি এশিয়া অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা বাড়ানোর তীব্র সমালোচনা করেন।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার ফলে মস্কো ও ইউরোপের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার খবর বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। পুতিনের এই নতুন হুঁশিয়ারি আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























