মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

তুরস্কে প্রশিক্ষণকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ালোভায় এক প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের এই দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হলেও পাইলট প্যারাসুট ব্যবহার করে সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডের অধীনে প্রশিক্ষণ চলাকালে চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের ১৮তম মেইন জেট ঘাঁটির কাছে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।

বিধ্বস্ত যুদ্ধবিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে তুরস্কের বিমানবাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার তীব্র নিন্দা জানালো যুক্তরাজ্য

তুরস্কে প্রশিক্ষণকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আপডেট সময় : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬