মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। দেশের আকাশসীমার কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন নির্দিষ্ট টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু করেছে।

দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকায় চাঁদ দেখার সংবাদ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ই রবিউল আউয়াল সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে একচেটিয়া ব্যবস্থার অবসান: বেসরকারি বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬