আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে যুব র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগ। বুধবার (বর্তমান সময়) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে হাইকোর্ট চত্বর-মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
যুব র্যালি শুরুর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, যুবসমাজকে নিয়ে কাজ করার সময়-সুযোগ রাষ্ট্রের নেই। আমাদের রাষ্ট্র ব্যস্ত চাপাবাজিতে, ব্যস্ত ধান্দাবাজিতে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ব্যস্ত দুর্নীতি, চাঁদাবাজিতে। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিতেই তারা ব্যস্ত। তিনি আরও বলেন, আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যেই যুবকরা দেশপ্রেমিক, তাদেরকে দাবিয়ে রাখা যায় না। যেই যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, সেই যুবকেরা বিপ্লব রচনা করতে জানে। আমাদের সেই তরুণ যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চব্বিশের ৫ আগস্ট যেই বিপ্লব অর্জন করেছে, সেই বিপ্লবের ফসল হচ্ছে নতুন বাংলাদেশ।
কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে। নতুন বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। হামিদুর রহমান আযাদ আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দেন, আমরা তরুণ যুবসমাজকে গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই তরুণরাই বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে, এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না। যার কারণে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে বিজ্ঞানী হয় এবং উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারে। আমরা দায়িত্ব পেলে মেধার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয়করণ-কোটার যেই নতুন প্রথা চালু করেছে বর্তমান সরকার, সেই দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সব নিয়োগ নিশ্চিত করা হবে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপির সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ড. মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভ।
রিপোর্টারের নাম 



















