মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ছাত্রশিবির সভাপতির প্রশ্ন: ছাত্র নন, এমন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কেন?

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম প্রশ্ন তুলেছেন, ১৫ বছর আগে যার ছাত্রজীবন শেষ হয়েছে, তিনি কীভাবে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হতে পারেন? যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নন, তিনি কীভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন? বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, একাডেমিক ও ক্যারিয়ারসংক্রান্ত সমস্যাগুলো যারা প্রতিনিয়ত অনুভব করেন, নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

বুধবার কুমিল্লা শহরের ঢুলিপাড়া চৌমুহনী এলাকার ফান টাউন পার্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ছাত্রসংগঠনের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি হওয়া আবশ্যক। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে হলে তাদের সঙ্গে একাত্ম হওয়া এবং তাদের বাস্তব সমস্যাগুলো অনুধাবন করা অত্যন্ত জরুরি।

শিবির সভাপতি আরও বলেন, কোনো সংগঠনকে কেবল শক্তি প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করে তোলা সম্ভব নয়। বরং শিক্ষার্থীদের জন্য কী কাজ করা হচ্ছে, তাদের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে কী ভূমিকা রাখা হচ্ছে—এসবের মাধ্যমেই একটি ছাত্রসংগঠনের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া উচিত।

অনুষ্ঠানটি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এছাড়াও কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বার্তা

ছাত্রশিবির সভাপতির প্রশ্ন: ছাত্র নন, এমন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কেন?

আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬