মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফখরুল স্থানীয় নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে এবং ক্ষমতাসীন দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার একটি ইটভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় ফখরুল মাঝেমধ্যে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে ফখরুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে ফখরুলের শরীরে দুটি গুলি লেগেছে। একটি গুলি ঘাড়ে এবং অন্যটি চোয়ালের নিচ দিয়ে ঢুকে কানের ওপর দিয়ে বেরিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬