মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বিএনপির ৩১ দফা ও দলীয়করণ: গবেষক মির্জা গালিবের কড়া সমালোচনা, ‘পুরোনো নষ্ট রাজনীতি’র শঙ্কা

বাংলাদেশি গবেষক ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বিএনপি সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং দলটির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে স্থবিরতা নিয়ে ফেসবুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নতুন সদস্য নিয়োগ এবং বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন।

গালিব তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন যে, বিরোধী দলে থাকাকালীন বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পিএসসিতে চারজন নতুন সদস্য নিয়োগের ঘটনায় সেই প্রতিশ্রুতির বরখেলাপ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার পরে দলটির নিজেদের ওয়াদারই আর কোনো দাম নেই।’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সরকারি উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, এসব কমিটিতে প্রভাবশালী সরকারি দলের নেতারাই থাকেন, যা মেধাভিত্তিক ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার পরিপন্থী। তিনি এই দুটি ঘটনাকে সরকারের ‘পুরোনো রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, দলটির মধ্যে দলীয়করণ এবং ক্ষমতাচর্চার পুরোনো বৃত্ত থেকে বের হওয়ার কোনো সদিচ্ছা নেই।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব যেমন করে দেশটাকে বাকশালের দিকে নিয়ে গিয়েছিলেন, জুলাইয়ের পরে তারেক রহমানও কি তেমনভাবেই দেশটাকে পুরোনো নষ্ট রাজনীতির দিকেই নিয়ে যাবেন?’ তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের ৩১ দফা কই? বাস্তবায়ন না করলে জুলাই জাদুঘরে একটা কপি রেখে দিয়েন প্লিজ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবির সভাপতির প্রশ্ন: ছাত্র নন, এমন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কেন?

বিএনপির ৩১ দফা ও দলীয়করণ: গবেষক মির্জা গালিবের কড়া সমালোচনা, ‘পুরোনো নষ্ট রাজনীতি’র শঙ্কা

আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬